Current Bangladesh Time
রবিবার জুন ২১, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মহিলাদের জন্য নারী মার্কেট করবে বরিশাল সিটি কর্পোরেশন : বিলকিস জাহান শিরিন 
Sunday June 21, 2026 , 2:17 pm
Print this E-mail this

দক্ষিণ বাংলার নারীদের আত্মপ্রকাশ ও অধিকার প্রতিষ্ঠার একটি শক্তিশালী মঞ্চ-‘জাগো নারী’

মহিলাদের জন্য নারী মার্কেট করবে বরিশাল সিটি কর্পোরেশন : বিলকিস জাহান শিরিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দক্ষিণ বাংলার নারীদের অধিকার, ক্ষমতায়ন ও সচেতনতা বৃদ্ধির অন্যতম মুখপত্র সাপ্তাহিক ‘জাগো নারী’ পত্রিকার পথচলার এক যুগ পদার্পণ উৎসবের সূচনা উপলক্ষে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি তার বক্তব্যে বলেন, “নারীর ক্ষমতায়ন ও সমাজের মূলধারায় নারীদের সম্পৃক্ত করতে ‘জাগো নারী’ গত এক যুগ ধরে যে সাহসী ভূমিকা পালন করে আসছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এই পত্রিকাটি দক্ষিণ বাংলার নারীদের আত্মপ্রকাশ ও অধিকার প্রতিষ্ঠার একটি শক্তিশালী মঞ্চে পরিণত হয়েছে।” প্রধান অতিথি নারীদের জন্য মহিলা মার্কেট নির্মাণ করবে বিসিসি। এই ঘোষনা দেওয়ার সাথে সাথে প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত নারীরা মুহুর্মুহু করতালি দিয়ে সিটি প্রশাসককে স্বাগত জানান। অনুষ্ঠানে পত্রিকাটির এক যুগের পথচলার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সম্পাদক ও প্রকাশক গোপাল সরকার। তিনি পত্রিকার প্রতিটি অর্জনে শুভানুধ্যায়ী, পাঠক ও সংশ্লিষ্ট সকলের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেসা বেগম এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন্নাহার মুন্নী, পত্রিকার সম্পাদকম-লীর সদস্য অপর্ণা খাঁ, অধ্যাপিকা টুনু রাণী কর্মকার, সুলতানা বেগম লিলি, সাংবাদিক শাহিনা আজমিন, খাদিজা বেগম বিনতা, মহিলা দলের কেন্দ্রীয় সদস্য শামীমা আকবর, মহানগর মহিলা দলের সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সিনিয়র সাংবাদিক কাজী মকবুল হোসেন, বীরেন সমদ্দার, বরিশাল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী মামুন, সিনিয়র সাংবাদিক ফিরদাউস সোহাগ, সাংবাদিক মর্তুজা জুয়েল, কাজী মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি কেক কাটার মধ্য দিয়ে জাগো নারী পত্রিকার যুগ উৎসবের শুভ সূচনা করেন।




Archives

Image
বরিশালে ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার
Image
মহিলাদের জন্য নারী মার্কেট করবে বরিশাল সিটি কর্পোরেশন : বিলকিস জাহান শিরিন
Image
বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন
Image
উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘বরিশাল মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট’
Image
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন