Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৭:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক 
Friday May 15, 2026 , 10:27 am
Print this E-mail this

নেপথ্যে মাদক, দু’জন আটক, বাকিদের আটকে অভিযান, মামলা দায়েরের প্রস্তুতি

বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় বাবু শিকদার (৩০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (মে ১৫) ভোরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বাবু শিকদার পলাশপুর এলাকার কালাম শিকদারের ছেলে। পরিবারের দাবি, শুক্রবার ফজর নামাজের আগে পলাশপুর তিন রাস্তার মোড়ে মধুর নেতৃত্বে একদল কিশোর বাবুর ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাই নাঈম হোসেনের অভিযোগ, স্থানীয় কিশোর গ্যাং নিয়ন্ত্রক মধু ওরফে টোকাই মধু দীর্ঘদিন ধরে বাবুর কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে রাজি না হওয়ায় মধুর নেতৃত্বে রুবেল, রাজু, সাজ্জাদ ও সৈকতসহ কয়েকজন মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, কিশোর গ্যাংয়ের হামলায় এ ঘটনা ঘটেছে। তবে নেপথ্যে মাদক রয়েছে। আমরা দু’জনকে আটক করেছি। বাকিদের আটকে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা