Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মনোনয়নপত্র জমা দিলেন আ. লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের 
Sunday May 14, 2023 , 4:09 pm
Print this E-mail this

রির্টানিং কর্মকতার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রধান পরিচালনা কমিটির সদস্যরা

বরিশালে মনোনয়নপত্র জমা দিলেন আ. লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।রোববার (মে ১৪) দুপুর সাড়ে ১২টায় তার পক্ষে রির্টানিং কর্মকতা মো: হুমায়ুন কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রধান পরিচালনা কমিটির সদস্যরা। তারা হলেন-মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ‌্যাডভোকেট আফজালুল করিম, অ‌্যাডভোকেট কেএস আহমেদ কবির, অ‌্যাডভোকেট লস্কর নুরুল হক, অ‌্যাডভোকেট আনিচ উদ্দিন সহিদ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুক হক খান মামুন, ওয়াকার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক অ‌্যাডভোকেট শেখ টিপু সুলতান।মনোনয়নপত্র জমা শেষে খোকন সেরনিয়াবাতের প্রধান নির্বাচন এজেন্ট আফজালুল করিম বলেন, আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী একজন সৎ ও ভালো মানুষ। বরিশাল নগরীতে আনেকগুলো সমস্যা  রয়েছে। তার মধ্যে প্রধান সমস্যা হলো হোল্ডিং ট্যাক্স। তিনি নির্বাচিত হলে বাসাবাড়ির মালিকদের ঘাড়ে করের খড়গ কমানো। পশাপাশি নগরবাসীকে যথাযথ সম্মান ফিরিয়ে দেওয়া হবে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রির্টানিং অফিসার ও খুলনার অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ্’র পক্ষে তার প্রতিনিধিরা ফরম জমা দিয়েছেন। এছাড়া আলী হোসেন নাম সত্বন্ত্র প্রার্থী আলী হোসেন নামে আরও একজনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক