Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৩:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভোটকেন্দ্রে সাবেক ছাত্রলীগ নেতার ওপর হামলা ও মারধর 
Sunday January 7, 2024 , 12:41 pm
Print this E-mail this

বটতলা নব আদর্শ স্কুলে এ ঘটনা, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ

বরিশালে ভোটকেন্দ্রে সাবেক ছাত্রলীগ নেতার ওপর হামলা ও মারধর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল-৫ আসনে ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (জানুয়ারি ৭) বেলা ১১টার দিকে বটতলা নব আদর্শ স্কুলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুকের সমর্থকরা ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: সালাউদ্দিন রিপনের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাঈনুল আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত এলাকা এবং বরিশাল সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৫ আসন। এখানে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৬৫৫, নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৯১১। মোট ভোট কেন্দ্র ১৭৬।আসনটির প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো: জাহিদ ফারুক, বাংলাদেশ কংগ্রেসের মাহাতাব হোসেন, জাতীয় পার্টির মো: ইকবাল হোসেন এবং ছড়ি প্রতীকের মো: আসাদুজ্জামান।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন