Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ৬, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 
Thursday September 5, 2024 , 7:51 pm
Print this E-mail this

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’

বরিশালে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’-স্লোগানে বরিশালে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। বৃহস্পতিবার সকালে সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল নগরীর বান্দরোডস্থ বেলস পার্ক থেকে একটি র‌্যালি বের হয়ে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো: শওকত আলী ফিতা কেটে, ফেস্টুন ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলা উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ৫০টি স্টল রয়েছে। পরে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সভাকক্ষে বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন-বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলামসহ অন্যরা।whatsapp sharing button




Archives

Image
যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ
Image
বরিশালে ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী
Image
বরিশালে পীরের কবর জেগে ওঠার সব নাটক আর প্রতারণার আসল রহস্য ফাঁস!
Image
মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের চিকিৎসক
Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান