Current Bangladesh Time
সোমবার নভেম্বর ৯, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিশ্বনবীকে কটূক্তি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল, বিচারের আশ্বাস ইউএনও’র 
Friday May 10, 2024 , 9:31 pm
Print this E-mail this

কটূক্তিকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে-জাফর আহম্মেদ, ওসি, উজিরপুর মডেল থানা

বরিশালে বিশ্বনবীকে কটূক্তি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল, বিচারের আশ্বাস ইউএনও’র


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুরে ইসলাম ধর্ম ও বিশ্ব নবী হযরত মুহাম্মদ সা:-কে নিয়ে কটূক্তি করায় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ মুসলিম জনতা দ্রুত ওই কটূক্তিকারীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। শুক্রবার জুমার নামাজের পড়ে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল মডেল বাজার জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে হযরত মুহাম্মদ স:-এর প্রতি কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। ওই বিক্ষোভ মিছিলে আশপাশের মসজিদের মুসল্লিগণ সমবেত হন। এ সময় সাকরাল মডেল বাজারে ৩ হাজারের বেশি লোক সমবেত হন। এ সময় তারা উজিরপুর মডেল থানা পুলিশকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জোর দাবি জানান এবং পরে কঠোর কর্মসূচির ঘোষণা করার কথা বলেন। এর আগে গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শান্তিপ্রীয় ইসলাম ধর্ম ও বিশ্ব নবী হযরত মুহাম্মদ সা:-কে নিয়ে একটি আপত্তিকর ম্যাসেঞ্জার গ্রুপ খুলে আজে-বাজে মন্তব্য করেন উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল ৮ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি। এর পর বিষয়টি ধর্মপ্রাণ মুসলিম জনতার মধ্যে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভে ফুঁসে উঠতে শুরু করে। উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় কটূক্তিকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ জানান, কটূক্তিকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




Archives

Image
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে নোটিশ, অশ্লীলতা বন্ধের নির্দেশনা
Image
‘শ্মশান দীপালি’ : পূর্বপুরুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এক অনন্য আয়োজন
Image
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদলের সাবেক সদস্যকে পিটিয়ে আহত
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনকে জরিমানা
Image
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আফরোজা নাসরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি