Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপি নেতার বাড়িতে সেনা অভিযান : পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার 
Monday February 9, 2026 , 5:11 pm
Print this E-mail this

হাতুড়ি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার, থানায় অস্ত্র আইনে মামলা দায়ের

বরিশালে বিএনপি নেতার বাড়িতে সেনা অভিযান : পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট  বরিশালের বানারীপাড়ায় সেনাবাহিনীর অভিযানে ফিরোজ সরদার নামের এক বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি বানারীপাড়া উপজেলা বিএনপির সদস্য ও উপজেলার বাইশারী ইউনিয়ন শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি। সেনাবাহিনীর ব্রিফিং থেকে জানা গেছে, সোমবার (ফেব্রুয়ারি ৯) সকাল ১১টায় বানারীপাড়া আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট মাহফুজুর রহমানের নেতৃত্বে উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে ফিরোজ সরদারের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুটি রামদা, একটি চাকু,একটি মটর সাইকেল ও মাদক সেবনের কিছু সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় বিএনপি নেতা ফিরোজ সরদার বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এছাড়াও তারা একই ইউনিয়নের দত্তপাড়ার আদর্শ গ্রাম, বৌসেরহাট ও বাইশারীতে অভিযান পরিচালনা করে একটি হাতুড়ি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেন। এ ঘটনায় বানারীপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার