Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপি’র কমিটি নিয়ে দ্বন্দ্ব, মিছিলে হামলার অভিযোগ 
Thursday October 13, 2022 , 11:46 am
Print this E-mail this

মিছিলের ব্যানার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি কয়েকজনকে পিটিয়ে আহত

বরিশালে বিএনপি’র কমিটি নিয়ে দ্বন্দ্ব, মিছিলে হামলার অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নবগঠিত বরিশাল মহানগর বিএনপি’র ওয়ার্ড কমিটি নিয়ে দ্বন্দের জেরে মিছিলে হামলার অভিযোগ উঠেছে।  এ সময় নবগঠিত বরিশাল মহানগরের সাত নম্বর ওয়ার্ডের কমিটি বাতিলের দাবিতে মিছিলের ব্যানার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পিটিয়ে কয়েকজনকে আহত করার অভিযোগও করেছেন মিছিলকারীরা। বুধবার (অক্টোবর ১২) বিকেলে নগরের ভাটিখানা এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার বিএনপি নেতারা জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত উপেক্ষা করে ৭ নম্বর ওয়ার্ডের অবৈধ পকেট কমিটি বাতিলের দাবিতে ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, খান নাসির, শ্রমিকদল ওয়ার্ড সভাপতি মো: তারেক, আবুল কালামসহ নেতাকর্মীরা ভাটিখানা থেকে মিছিল বের করেন। মিছিল শুরুর মুহুর্তেই সদ্য ঘোষিত ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক কমিটির পক্ষে ২০ থেকে ২৫ লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। এ সময় তারা ব্যানার ছিনিয়ে নেয় এবং মিছিলে অংশগ্রহণকারীদের পিটিয়ে ও ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। পরে যে যার মতো করে আশ্রয় নিয়ে রক্ষা পান। সাত নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ৬ অক্টোবর ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করে মহানগর বিএনপি। কিন্তু ওই কমিটিকে প্রত্যাখ্যান করেন সাবেক পূর্ণাঙ্গ কমিটির নেতারা। কারণ নতুন কমিটির নেতারা দলের কার্যক্রমে কখনো সক্রিয় ছিলেন না। আর বিকেলে বিক্ষোভের আয়োজন করা হলে সেখানে লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। এদিকে হামলার সঙ্গে আহ্বায়ক কমিটির কোনো সদস্য জড়িত ছিলেন না বলে জানিয়েছেন নবগঠিত কমিটির সদস্য সচিব মো: আমির খসরু।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক