Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বাস ও প্রাইভেটকার চালকের মধ্যে বাকবিতণ্ডা, জরিমানা দশ হাজার টাকা 
Saturday February 7, 2026 , 7:39 pm
Print this E-mail this

ঢাকা–বরিশাল মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে

বরিশালে বাস ও প্রাইভেটকার চালকের মধ্যে বাকবিতণ্ডা, জরিমানা দশ হাজার টাকা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে ঢাকা–বরিশাল মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও একটি প্রাইভেটকার চালকের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। এ সময় হাতাহাতিতে বাসচালক আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনা লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৮৬৮) বাসস্ট্যান্ডের পাশে যাত্রী তুলছিল। এ সময় পিছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার সামনে স্টিকার সমাজসেবা অফিসার সানজিদা আয়েশার ব্যক্তিগত প্রাইভেটে গাড়ির নাম্বার (ঢাকা মেট্রো খ-১২-৬৩২৭) থামানো নিয়ে দুই চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে প্রাইভেটকার চালক লোহার পাইপ সদৃশ বস্তু দিয়ে আঘাত করতে গেলে বাসচালক হাত দিয়ে ঠেকাতে গিয়ে কেটে যান এবং রক্তপাত হয়। ঘটনা দেখে স্থানীয় লোকজন জড়ো হলে প্রাইভেটকারটি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। এ সময় সামনে থাকা কয়েকজন পথচারী ধাক্কা খেয়েছেন বলে জানা যায়। পরে প্রশাসনের উপস্থিতিতে গাড়িটিকে আটক করা হয়। আহত বাসচালককে স্থানীয়রা নিকটস্থ একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুল নাহার তামান্না। তাৎক্ষণিকভাবে প্রাইভেট কার চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ট্রাফিক পুলিশও আইন অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বাস ড্রাইভারকে ১০০০ টাকা চিকিৎসা বাবদ দেয়া হয়, দু’জন পথচারীকে ৫০০ করে ১০০০ টাকা দেয়া হয়। এই টাকা দেন প্রাইভেট কারে থাকা সমাজসেবা অফিসার সানজিদা আয়েশার স্বামী। পরে উভয় পক্ষের লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার