Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ৫, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বাংলা‌দেশ-শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ ক্রি‌কেট ম্যাচ শুরু 
Monday October 28, 2019 , 7:03 pm
Print this E-mail this

বরিশালে বাংলা‌দেশ-শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ ক্রি‌কেট ম্যাচ শুরু


নিজস্ব প্রতিবেদক : অব‌শে‌ষে মা‌ঠে গড়া‌লো বাংলা‌দেশ-শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দ‌লের ক্রি‌কেট ম্যাচ। ‌সোমবার (২৮ অ‌ক্টোবর) দুপুর আড়াইটায় ব‌রিশা‌ল শহীদ আব্দুর রব সের‌নিয়াবাত স্টে‌ডিয়া‌মের মা‌ঠে না‌মে দল দু’টি। এর আ‌গে ট‌সে জি‌তে ব্যা‌টিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। ম্যাচ রেফা‌রি এ এস এম র‌কিবুল হাসান জানান, যতক্ষণ আ‌লো থাক‌বে ততক্ষণ খেলা চল‌বে। মঙ্গলবার (২৯ অক্টোবর) নির্দিষ্ট সম‌য়ের আধঘণ্টা আ‌গে খেলা শুরু হ‌বে এবং নিয়মানুযায়ী যতক্ষণ ম্যাচ প‌রিচালনার ম‌তো আ‌লো থাক‌বে ততক্ষণ খেলা চল‌বে। উ‌ল্লেখ্য, চার‌ দিনব্যা‌পী ম্যাচ গত ২৬ অক্টোবর শুরু হওয়ার কথা থাক‌লেও বৈরী আবহাওয়ার কা‌রণে দুইদ‌িন প‌রিত্যক্ত ঘোষণা হয়।

দুপুর ২টায় আনুষ্ঠা‌নিকভা‌বে খেলার উ‌দ্বোধন ক‌রেন, ব‌রিশাল সি‌টি কর্পোরেশ‌নের (বিসিসি) মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন-বি‌সি‌বির প‌রিচালক আলমগীর খান আ‌লো, ব‌রিশা‌লের জেলা প্রশাসক (ডিসি) অ‌জিয়র রহমান প্রমুখ। এ‌দি‌কে, প্রথমবা‌রের ম‌তো আন্তর্জা‌তিক ম্যাচ‌কে ঘি‌রে দুপুর ১২টা থে‌কেই ব‌রিশা‌ল শহীদ আব্দুর রব সের‌নিয়াবাত স্টে‌ডিয়া‌মের গ্যালারিতে ক্রিকেট‌প্রেমী ও দর্শক‌দের উপ‌স্থি‌তি ছি‌ল চো‌খে পড়ার ম‌তো। খেলা শুরুর আ‌গে স্টে‌ডিয়া‌মের দ‌ক্ষিণ পা‌শের গ্যালা‌রি কানায় কানায় প‌রিপূর্ণ হ‌য়ে যায়। প্রথমবা‌রের মতো বিনা টি‌কি‌টে এ খেলা দেখ‌তে পে‌য়ে বেশ উচ্ছ্বাসিত দর্শনার্থীরা।




Archives

Image
বরিশালে ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী
Image
বরিশালে পীরের কবর জেগে ওঠার সব নাটক আর প্রতারণার আসল রহস্য ফাঁস!
Image
মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের চিকিৎসক
Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান
Image
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম