Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বলাৎকারের শিকার দ্বিতীয় শ্রেণীর ছাত্র, পরিবারকে হুমকি 
Friday May 13, 2022 , 5:56 pm
Print this E-mail this

অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে-ওসি মোঃ ইউনুস মিয়া

বরিশালে বলাৎকারের শিকার দ্বিতীয় শ্রেণীর ছাত্র, পরিবারকে হুমকি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের হিন্দু পরিবারের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে বলৎকারের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বৃহস্পতিবার রাতে কথিত সালিশ বৈঠকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য উল্টো শিশুর পরিবারকে হুমকি প্রদর্শন করা হয়েছে।নির্যাতিত ওই শিশু জানায়, গত মঙ্গলবার দুপুরে সে নদীতে গোসল করতে গেলে পার্শ্ববতী বাড়ির মৃত নান্নু হাওলাদরের ছেলে নুরনবী তাকে জোরকরে পাট খেতে নিয়ে বলৎকার করে। বিষয়টি সে তার মায়ের কাছে জানায়। শিশুর মা জানায়, বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করে বিচার দাবি করা হয়। তারা বৃহস্পতিবার সন্ধ্যায় সালিশ বৈঠকে বসে ঘটনার সত্যতা পাওয়ার পরেও বিচার না করে চলে যায়। পরে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে যুবক নুরনবীর স্বজনরা তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। ইউপি সদস্য রাকিব সিকদার জানান, বিষয়টি শুনে সালিশ বৈঠকে বসে উভয়ের কথা শুনে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরবর্তীতে বিষয়টি উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেনকে জানানোর পর তিনি সমাধানের আশ্বাস দিয়েছেন। শুক্রবার সকালে হিজলা থানার ওসি মোঃ ইউনুস মিয়া জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা