Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ৬, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে মানুষের ঢল, নগরীজুড়ে মিছিল 
Thursday February 8, 2018 , 5:41 pm
Print this E-mail this

বরিশাল পরিণত হয় মিছিলের নগরীতে, বেলা ১২টার মধ্যে সমাবেশস্থল অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়

বরিশালে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে মানুষের ঢল, নগরীজুড়ে মিছিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশালের জনসভাস্থলে মানুষের ঢল নেমেছে। বরিশাল পরিণত হয় মিছিলের নগরীতে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন শেখ হাসিনা। জনসভা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই জনসভাস্থলে জনসাধারণ আসতে শুরু করে। জনসভাস্থলে প্রথমে বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের মিছিল প্রবেশ করে। এরপর উদ্যানের উত্তর ও দক্ষিণ দিকের ৬টি প্রবেশপথ দিয়ে ধীরে ধীরে মিছিল আসতে শুরু করে। বেলা ১২টার মধ্যে সমাবেশস্থল অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্ন এলাকা থেকে বাস, লঞ্চ ও মোটরসাইকেলযোগে জনসভায় অংশ নিতে নগরে আসেন নেতাকর্মীরা। শেখ হাসিনা বক্তব্যের আগে ৩৯টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ৩৩টি কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এর আগে বেলা ১১টায় তিনি পটুয়াখালীতে পৌঁছে নবনির্মিত ‘শেখ হাসিনা সেনানিবাসে’র উদ্বোধন করেন। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে বিরাট নৌকা আকৃতির মঞ্চ তৈরি করা হয়। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিক আব্দুল্লাহ বলেন, নেতাকর্মীরা বিভিন্নভাবে জনসভাস্থলে আসেন। তাদের সুবিধার্থে কাজ করছি আমরা। জেলা আওয়ামী লীগের সম্পাদক তালুকদার মো. ইউনুচ বলেন, প্রস্তুতি আগেই শেষ হয়। বরিশালের মানুষ এখন প্রধানমন্ত্রীর জন্য অধীর আগ্রহে তারা।




Archives

Image
যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ
Image
বরিশালে ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী
Image
বরিশালে পীরের কবর জেগে ওঠার সব নাটক আর প্রতারণার আসল রহস্য ফাঁস!
Image
মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের চিকিৎসক
Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান