Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পুলিশের সাথে ছাত্রদলের ধাক্কাধাক্কিতে বিক্ষোভ মিছিল পন্ড 
Monday July 18, 2022 , 1:29 pm
Print this E-mail this

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ধৃষ্টাপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে

বরিশালে পুলিশের সাথে ছাত্রদলের ধাক্কাধাক্কিতে বিক্ষোভ মিছিল পন্ড


শামীম আহমেদ, অতিথি প্রতিবদক : বরিশালে পুলিশের সাথে মহানগর ও জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের ধস্তা-ধস্তি ও ধাক্কাধাক্কির মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গেছে। সোমবার (জুলাই ১৮) সকাল সাড়ে সকাল সাড়ে ১১ টায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ধৃষ্টাপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয় সম্মুখে। মহানগর ছাত্রদল সভাপতি এ্যাড. রেজাউল করিম রনির সভাপতিত্বে বিক্ষোভ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-কেন্দ্রীয় ছাত্রদল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু, মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক হুমাউন কবির, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম এমরান, জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রাঢ়ি প্রমুখ। এসময় মহানগর ও জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ছাত্র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যলয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হলে টাউন হলের গেটে পুলিশ বাধা প্রদান করে। এখানে পুলিশের সাথে বেশ কিছু সময় ছাত্রদলের মিছিলের নেতা কর্মীদের ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি করার পর ছাত্রদল নেতৃবৃন্দ পিছু হটে দলীয় কার্যালয় গিয়ে কর্মসূচি শেষ করে।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে