Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২১, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পাইপগান, কার্তুজ ও রামদাসহ যুবক গ্রেপ্তার 
Monday May 11, 2026 , 6:47 pm
Print this E-mail this

থানায় অস্ত্র আইনে মামলা দায়ের, পুলিশের অভিযান অব্যাহত

বরিশালে পাইপগান, কার্তুজ ও রামদাসহ যুবক গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার বিশেষ অভিযানে একটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও তিনটি রামদাসহ হৃদয় (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (মে ১০) বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।অভিযানে আটককৃত হৃদয় সদর উপজেলার লামছড়ি গুচ্ছগ্রামের মো. আবুল কালামের ছেলে। পুলিশ জানিয়েছে, অস্ত্র মজুতের এ ঘটনার সঙ্গে স্থানীয় ইউপি সদস্য রাসেল মেম্বারসহ আরও কয়েকজন জড়িত রয়েছেন। তবে অভিযানের সময় তারা কৌশলে পালিয়ে যান। অভিযানের নেতৃত্ব দেওয়া কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজীত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লামছড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ক্ষেতের ভেতর থেকে আগ্নেয়াস্ত্র ও কিছু দেশীয় ধারালো অস্ত্রসহ হৃদয়কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত রাসেল মেম্বার একাধিক মামলার আসামি। আটক হৃদয় এবং পলাতক সহযোগীদের আসামি করে কাউনিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জনান, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম