Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নিজ বাসায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা 
Monday December 23, 2024 , 2:29 pm
Print this E-mail this

প্রেম না পারিবারিক কারণে আত্মহত্যা, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে

বরিশালে নিজ বাসায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ব্যপ্টিস্ট মিশন রোডে নিজ বাসায় এক কলেজছাত্রী ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্থানীয়রা। সোমবার (ডিসেম্বর ২৩) সকালে পুলিশ তাঁর মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে নিয়মানুযায়ী পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান। মৃত শাম্মী আক্তার (২২) পটুয়াখালী সদরের শাহজাহান হাওলাদারের মেয়ে ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।কোতোয়ালি মডেল থানার এসআই মিরাজ মোল্লা জানান, বরিশাল নগরীর ব্যপ্টিস্ট মিশন রোডের আনোয়ার মসজিদ সংলগ্ন শাহজাহান মিয়ার টিনশেড বাসায় ভাড়া থাকতো শাম্মী। মাঝেমধ্যে অভিভভাবকরাও এখানে এসে তাঁর সঙ্গে থাকতেন। তিনি জানান, সোমবার সকালে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় স্থানীয়রা শাম্মীকে দেখতে পান। পরে তাঁকে পরিচিতজনদের সহায়তায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানিয়ে এসআই মিরাজ মোল্লা বলেন, প্রেম না পারিবারিক কারণে এ আত্মহত্যা – সে বিষয়ে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আর মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন