Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার 
Monday March 30, 2026 , 3:41 pm
Print this E-mail this

নিখোঁজের তিনদিন পরে দেহটি ফুলে ভেসে ওঠে

বরিশালে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগের ঝালকাঠির গাবখান চ্যানেলে গোসলে আলিফ নেমে (১৫) নিখোঁজ এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিনদিন পর সোমবার (মার্চ ৩০) দুপুর সাড়ে ১২টায় গাবখান চ্যানেল থেকে ওই কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী। এর আগে শনিবার দুপুর দেড়টা দিকে শহরতলীর কিফাইতনগর এলাকার গাবখান চ্যানেলে গোসলে নেমে নিখোঁজ হন ওই কিশোর। আলিফ ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার সেলিম চৌধুরীর ছেলে। স্বজন ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আলিফ ঈদের পাঁচদিন আগে ঝালকাঠির কিফাইতনগর এলাকায় তাঁঁর নানা বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সঙ্গে সে বাড়ির পাশের গাবখান চ্যানেলে গোসল করতে নামে। তবে আলিফ সাঁতার জানতো না। আলিফ গোসল করতে নেমে ডুবে যেতে থাকেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধারে চেষ্টা চালান। পরে বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারে কাজে অংশ নেয়। সোমবার দুপুরে ডুবে যাওয়া স্থান থেকে তাঁর মৃতদেহটি ভেসে উঠলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, কিশোর নিখোঁজের তিনদিন পরে দেহটি ফুলে ভেসে ওঠে। মরদেহ উদ্ধার করে বাড়ির আঙিনায় রাখা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ