Current Bangladesh Time
সোমবার নভেম্বর ৯, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দেয়াল ধসে ২ জন নিহত হওয়ার ঘটনায় মামলা 
Thursday May 30, 2024 , 9:09 pm
Print this E-mail this

ভবন মালিককে বিল্ডিং কোড মেনে নিরাপদে কাজ করার অনুরোধ

বরিশালে দেয়াল ধসে ২ জন নিহত হওয়ার ঘটনায় মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে বরিশাল নগরীর ভবনের দেয়াল ধসে হোটেল মালিক এবং কর্মচারী নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় নির্মাণাধীন ভবন মালিক নুরুল ইসলাম খলিফা ও তার স্ত্রী সীমা ইসলামকে অভিযুক্ত করা হয়েছে।

নিহত হোটেল মালিক লোকমান হাওলাদারের স্ত্রী নূর নাহার বাদী হয়ে মঙ্গলবার (মে ২৮) কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন। বৃহস্পতিবার (মে ৩০) এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক। আসামিরা হলেন, রূপাতলী হাউজিংয়ের ৭ নম্বর রোডের ভবন মালিক নুরুল ইসলাম খলিফা ও তার স্ত্রী সীমা ইসলাম। এর আগে ২৭ মে ভোরে বৈরী আবহাওয়ার মধ্যে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকার নির্মাণাধীন চারতলা ভবনের ছাদের দেয়ালের অংশ ধসে টিনশেড হোটেলে পড়ে। এতে হোটেল মালিক লোকমান ও তার কর্মচারী সাকিব নিহত হন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, নুরুল ইসলাম খলিফা চারতলা ভবন নির্মাণ করতে গিয়ে আগেও দুর্ঘটনার শিকার হয়েছে। যেই স্থান থেকে দেয়ালের অংশ ধসে পড়েছে, সেই একই স্থান হতে আগেও কয়েকটি ইট খসে পড়েছিল লোকমানের টিনশেড হোটেলে। তখন ভবন মালিককে সতর্ক করা হয়েছিল। এমনকি স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে তাকে বিল্ডিং কোড মেনে নিরাপদে কাজ করার অনুরোধ করা হয়। কিন্তু ভবন মালিক এবং তার স্ত্রী কোনোভাবেই সেই অনুরোধের কর্ণপাত করেননি। আর তাই ভবন মালিকের অসাবধানতা এবং অবহেলার কারণেই দেয়াল ধসে একই হোটেলের মালিক এবং শ্রমিকের নির্মম মৃত্যু হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।




Archives

Image
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে নোটিশ, অশ্লীলতা বন্ধের নির্দেশনা
Image
‘শ্মশান দীপালি’ : পূর্বপুরুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এক অনন্য আয়োজন
Image
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদলের সাবেক সদস্যকে পিটিয়ে আহত
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনকে জরিমানা
Image
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আফরোজা নাসরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি