Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান জোরদার, মাঠে জেলা প্রশাসক 
Saturday April 4, 2026 , 1:17 pm
Print this E-mail this

সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জেলা প্রশাসকের

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান জোরদার, মাঠে জেলা প্রশাসক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ডেঙ্গু প্রতিরোধে গৃহীত পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে বরিশাল জেলায় মাঠপর্যায়ে অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন। অভিযান চলাকালে জেলা প্রশাসক নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং এডিস প্রজাতির মশার সম্ভাব্য প্রজননস্থল হিসেবে চিহ্নিত স্থির পানির উৎসসমূহ দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর সঙ্গে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক আরও নির্দেশনা দেন যে, ডেঙ্গুর বিস্তাররোধে নিয়মিত মনিটরিং জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বিত কার্যক্রম নিশ্চিত করতে হবে। অভিযানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার