Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডেঙ্গুতে দুই বছর বয়সী শিশুর মৃত্যু 
Sunday December 22, 2024 , 5:39 pm
Print this E-mail this

বিভাগে এ নিয়ে চলতি বছর মোট ৬০ জনের মৃত্যু

বরিশালে ডেঙ্গুতে দুই বছর বয়সী শিশুর মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছর বয়সী শেফা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (ডিসেম্বর ২২) সকাল ৮টার আগে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বরিশাল বিভাগে এ নিয়ে চলতি বছর মোট ৬০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ ব্যক্তি। এই বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মণ্ডল। মৃত শেফা বরিশালের মেহেন্দিগঞ্জের ভাসানচরের বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে। সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ ডিসেম্বর শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিল। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের দুই মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আট হাজার ৬৫৬ জন রোগী ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৪৭৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১১৮ জন।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন