Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ৬, ২০২৬ ৮:৪২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডাক বিভাগের মেইল প্রসেসিং অফিস থেকে গ্রেনেড উদ্ধার 
Monday September 9, 2024 , 6:01 pm
Print this E-mail this

পুলিশ বা সেনাবাহিনীর কর্মকর্তারা গেছেন, এলাকার মানুষের মধ্যে আতঙ্ক

বরিশালে ডাক বিভাগের মেইল প্রসেসিং অফিস থেকে গ্রেনেড উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ফরেস্টার বাড়ির পোল সংলগ্ন এলাকায় বরিশাল ডাক বিভাগের মেইল প্রসেসিং অফিসের বাউন্ডারির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার (সেপ্টেম্বর ৯) সকালে অফিসের পরিচ্ছিন্নতাকর্মী জনি হেলা ঘাস কাটার সময় গ্রেনেডটি দেখতে পান। বিষয়টি তিনি প্রসেসিং কর্মকর্তা, আলমগীর হোসেনকে জানালে ৯৯৯ নম্বরে ফোন দিলে ঘটনাস্থলে আসেন পুলিশ ও সেনা সদস্যরা। সেনাবাহিনীর মেজর মো: রাশেদ সাংবাদিকদের জানান, গ্রেনেড নিস্ক্রিয় টিম আসার পর তা উদ্ধার করা হবে। বর্তমানে জায়গাটি আমাদের নিয়ন্ত্রণে আছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো: ফারুক হোসেন জানান, ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেনাবাহিনীর কর্মকর্তারাও সেখানে গেছেন। গ্রেনেডটি উদ্ধারে কাজ চলছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে।গ্রেনেড পাওয়ার খবরে ওই এলাকার মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। তবে কোথা থেকে এই গ্রেনেড এলো সে বিষয়ে এখন পর্যন্ত পুলিশ বা সেনা কর্মকর্তার কোন বক্তব্য পাওয়া যায়নি।




Archives

Image
যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ
Image
বরিশালে ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী
Image
বরিশালে পীরের কবর জেগে ওঠার সব নাটক আর প্রতারণার আসল রহস্য ফাঁস!
Image
মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের চিকিৎসক
Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান