Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৫:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে টাকার বিনিময় কমিটি গঠনের অভিযোগ, নেতার কুশপুত্তলিকা দাহ, ঝাড়ু মিছিল 
Monday March 13, 2023 , 7:31 pm
Print this E-mail this

সকল অভিযোগ ভিত্তিহীন যা সত্য নয়- এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর বিএনপি সদস্য সচিব

বরিশালে টাকার বিনিময় কমিটি গঠনের অভিযোগ, নেতার কুশপুত্তলিকা দাহ, ঝাড়ু মিছিল


শামীম আহমেদ, বরিশাল : বরিশাল মহানগর বিএনপি ২ নং ওয়ার্ড কমিটি গঠন অর্থের বিনিময়ে ঘোষণাকে কেন্দ্র করে নগরীতে মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ করা সহ দলীয় কার্যলয়ে চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার (মার্চ ১৩) বিকাল ৫টায় নগরীর কাউনিয়া পানির ট্যাঙ্কির সম্মুখ থেকে ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ ও ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হানিফুল ইসলাম সুমন, রফিক, পরিমল, জামাল, সাদ্দামের নেতৃত্বে ঘোষিত কমিটিতে ত্যাগিদের বাদ দিয়ে ঘোষিত কমিটি মানি না ও বাতিলের দাবীতে এই বিক্ষোভ ঝাড়ু মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদররোডস্থ বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে প্রতিবাদ সভা করে সদস্য সচিব মীন জাহিদুল কবিরের কুশপুত্তলিকা দাহ করে। মিছিল শেষে ২ নং ওয়ার্ড ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন কমিটির বিষয়ে মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদকে অভিযুক্ত করে বলেন, মীর জাহিদ কমিটিতে সম্মানজনক পদ দেওয়ার কথা বলে এক লক্ষ টাকা দাবী করেন। আমরা বিগত দিনে দলের দুঃসময় খেকে কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে একাধিক মামলার আসামী ও হাজতবাস করার পরও আমাদের টাকার বিনিময়ে পদ নিতে রাজি না হওয়ায় ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়ায় নিযুক্ত যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর সদস্য আহমেদ জেকি অনুপম মিলে সদস্য সচিব দুই লক্ষ টাকার বিনিময়ে এই কমিটি ঘোষণা করেন। এর পূর্বে রবিবার রাতে দলীয় কার্যলয়ে মহানগর বিএনপি সদস্য ও দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবিরের স্বাক্ষরিত নগরীর ২ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হলে বিএনপি দুঃসময়ের নেতা কর্মীদের বাদ দিয়ে অত্যাগীদের নিয়ে আহবায়ক, সদস্য সচিব সহ ৫ যুগ্ম আহবায়ক ও ২৩ সদস্যবৃন্দ এক আহবায়ক কমিটি ঘোষণা করা হলে ক্ষিপ্ত হয়ে হানিফুল ইসলাম সুমনের নেতৃত্বে দলীয় কার্যলয়ের চেয়ার ভাংচুর করা হয়। এসময় দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন আত্মরক্ষার্থে দলীয় কার্যালয় ত্যাগ করে। এ ব্যাপারে বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এই কমিটি গঠন করার পূর্বে আমরা টিম লিডার কমিটি করে দিয়েছি তারা যাচাই-বাছাই করে কমিটির তালিকা আমাদের কাছে দেওয়ার আমরা বাছাই করে কমিটি ছেড়ে দিয়েছি। এখানে যে সুমন টাকা চাওয়ার অভিযোগ আনছে তাই যদি হয় তাহলে তাকে সিনিয়র যুগ্ম আহবায়ক করাটা মনে হয় ভুল হয়েছে। তাকে আমরা দলীয় ত্যাগী দেখেই সিনিয়র যুগ্ম আহবায়ক করেছি। তার আনা সকল অভিযোগ ভিত্তিহীন যা সত্য নয়।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক