Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালিত 
Monday May 30, 2022 , 4:28 pm
Print this E-mail this

আলোচনা সভা ও মসজিদে মসজিদে দোয়া-মোনাজাত সহ তোবারক বিতরণ

বরিশালে জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালিত


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশালে যথাযথ মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনাপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে কোরান খতম সহ বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি ও মহানগর বিএনপি ১০ নং ওয়ার্ড বিএনপি সহ নগরীর ত্রিশটি ওয়ার্ডে আলোচনা সভা ও মসজিদে মসজিদে দোয়া-মোনাজাত সহ মুসল্লী এবং নগরীর বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে তোবারক বিতরণ করেছে জেলা বিএনপি। সোমবার (মে ৩০) সকাল ১১টায় নগরীর স্বরোডস্থ মোহনা কমিউনিটি সেন্টারে বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক এ্যাড. মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. আকতার হোসেন মেবুলের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও সাবেক সংসদ আবুল হোসেন খান, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, সাবেক জেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, জেলা বিএনপি সদস্য আলহাজ্ব নুরুল আমিন, আনায়ারুল হক সাব্বির, বরিশাল সদর সভাপতি এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম, বরিশাল জেলা কৃষকদল আহবায়ক এইচ এম মহসিন, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, জেলা যুবদল সাধারণ সম্পাদক এ্যাড. তছলিম উদ্দিন, জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠ প্রমুখ। পরে জেলা বিএনপি নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন সড়কে ট্রাকযোগে ঘুরে ঘুরে তোবারক বিতরণ করেন। অপরদিকে জোহরবাদ নগরীর রিভার ভিউ কমিউনিটি সেন্টার হলরুমে বরিশাল মহানগর ১০ নং ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও তোবারক বিতরণ করা হয়। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন-কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি ও ঢাকা দক্ষিণ টিম লিডার জাকির হোসেন নান্নু, বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা মাহাবুব আলম ফিরোজ, শাহাদৎ ইসলাম তোতা, জিয়াউর হাসান দুলাল, আসলাম হোসেন টিটু প্রমুখ। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। বিকালে বরিশাল মহানগর বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা মহানগর বিএনপি বরিশালে ছয়দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়া জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নগরীর ২৫ নং ওয়ার্ড বিএনপি নুরুজ্জামান দোলনের আয়োজনে মোবারক আলি জামে মসজিদে দোয়া-মোনাজাত ও তোবারক বিতরণ করেন। এসময় উপিস্থিত ছিলেন-মহানগর বিএনপি সদস্য মোঃ জসিম উদ্দিন খান সহ বিভিন্ন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি সাগরদী বাজার জামে মসজিদে বিএনপি নেতা নওসের আহমেদ নান্টুর আয়োজনে তোবারক বিতরণ ও দোয়া-মোনাজাতের আয়েজন করে। অন্যদিনে নগরীর ২২ নংওয়ার্ড মহানগর বিএনপি আহবায়ক কমিটি বঞ্চিত নেতাকর্মীরা বিএনপি নেতা আলাউদ্দিন আহমেদের আয়োজনে এক দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা