Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৫:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জনসভায় মারামারির মধ্যে নিহত : অপমৃত্যুর মামলা 
Saturday December 30, 2023 , 6:37 pm
Print this E-mail this

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা-থানার পরিদর্শক (তদন্ত)

বরিশালে জনসভায় মারামারির মধ্যে নিহত : অপমৃত্যুর মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রীর জনসভায় দুপক্ষের মারামারির মধ্যে একজন নিহতের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। স্থানীয় কৃষক লীগের নিহত নেতা সিরাজ সিকদারের (৫৮) ময়নাতদন্ত সম্পন্ন করে শনিবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান, কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী। তিনি জানান, এ ঘটনায় শনিবার কোতোয়ালি মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সিরাজ বরিশালের হিজলা উপজেলার উপজেলার কুড়ালিয়া গ্রামের বাসিন্দা কোব্বাত সিকদারের ছেলে। এ ছাড়া তিনি উপজেলা গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কৃষক লীগের সভাপতি ছিলেন। শুক্রবার দুপুরে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভার মাঠে দুপক্ষের সংঘর্ষের মধ্যে তিনি মারা যান। এদিকে, সিরাজ দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিল হওয়া বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহম্মেদের অনুসারী বলে দাবি করেন, হিজলা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর মোর্শেদ। মঞ্জুর আরও বলেন, “তারা আগে থেকে জনসভাস্থলে ছিলেন। পঙ্কজ নাথের অনুসারীরা সভাস্থলে প্রবেশ করে মারামারি শুরু করে। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখন মারামারির মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়েন সিরাজ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।” ঘটনার সময় জনসভা মাঠে থাকা প্রত্যক্ষদর্শী সদর উপজেলার চরবাড়িয়া এলাকার বাসিন্দা রেজাউল করিম বলেন, ড. শাম্মী বক্তব্য দেওয়া শুরু করেন। তখন শাম্মীর অনুসারীরা তার পক্ষে শ্লোগান শুরু করেন। ওই সময় বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের অনুসারীরা জনসভা মাঠে প্রবেশ করছিলেন।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন