Current Bangladesh Time
শনিবার জুন ১৩, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক কন্যার পাশে দাঁড়ালেন রহমাতুল্লাহ 
Monday December 29, 2025 , 7:21 pm
Print this E-mail this

জুঁই দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন

বরিশালে ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক কন্যার পাশে দাঁড়ালেন রহমাতুল্লাহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের সিনিয়র সাংবাদিক কে এম মনিরুল আলম ওরফে স্বপন খন্দকারের কন্যা মৌমিতা জুঁই দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করছে। সে বর্তমানে সপ্তম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী।মৌমিতা জুঁইয়ের এই কঠিন সময়ে তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

তিনি সাংবাদিক কে এম মনিরুল আলমের পরিবারের খোঁজখবর নেন এবং মৌমিতা জুঁইয়ের দ্রুত সুস্থতার জন্য সহায়তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, একজন সাংবাদিক দেশের জন্য নিরলসভাবে কাজ করেন। আজ তার পরিবার বিপদে পড়লে সমাজের সকল সচেতন মানুষের এগিয়ে আসা উচিত। তিনি মৌমিতা জুঁইয়ের চিকিৎসার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মৌমিতা জুঁইয়ের সুস্থতা কামনা করে তার পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।




Archives

Image
বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট!
Image
অলিম্পিক সিমেন্ট বন্ধের নেপথ্যে : ঋণ সংকট, বিদেশে সম্পদ, অর্থপাচার ও ভ্যাট জালিয়াতি!
Image
ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯
Image
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
Image
জুবায়ের এর পদক্ষেপে বন্ধ হল “এক্সপোজ অফ বরিশাল” পেইজ