Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৬, ২০২৬ ৬:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালে কোস্টগার্ডর অভিযান, যাত্রীবাহী একটি লঞ্চ থেকে মদ ও বিয়ার উদ্ধার 
Tuesday December 8, 2020 , 1:49 pm
Print this E-mail this

বরিশাল-বাহেরচর রুটে চলন্ত যাত্রীবাহী এমএল হায়াৎ এক্সপ্রেস লঞ্চ থেকে এগুলো উদ্ধার

বরিশালে কোস্টগার্ডর অভিযান, যাত্রীবাহী একটি লঞ্চ থেকে মদ ও বিয়ার উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে যাত্রীবাহী একটি লঞ্চ থেকে দেশীয় ১০ লিটার মদ ও ফোনিক্স ব্রান্ডের ৪৭ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল আটটার দিকে লাহারহাট ফেরিঘাটের বিপরীত পাশ থেকে বরিশাল-বাহেরচর রুটে চলন্ত যাত্রীবাহী এমএল হায়াৎ এক্সপ্রেস লঞ্চ থেকে এগুলো উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর রসুলপুর এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশনে আয়োজিত প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। জানা গেছে, মঙ্গলবার সকালে বরিশাল লঞ্চঘাট থেকে বাউফলের বাহেরচরের উদ্দেশ্যে ছেড়ে যায় এমএল হায়াৎ এক্সপ্রেস লঞ্চটি। গোপন সংবাদের ভিত্তিতে চলন্ত অবস্থায় লঞ্চে অভিযান চালিয়ে একটি ব্যাগ থেকে বোতলে ১০ লিটার দেশীয় মদ এবং বিদেশি ৪৭ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা