Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কেন্দ্রীয় মহাশ্মশান ঘাট নির্মান কাজের উদ্বোধন 
Saturday March 17, 2018 , 6:15 pm
Print this E-mail this

প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র ও বরিশাল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল

বরিশালে কেন্দ্রীয় মহাশ্মশান ঘাট নির্মান কাজের উদ্বোধন


বরিশাল জেলার বানারীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডে কেন্দ্রীয় মহাশ্মশান ঘাট, কালী মন্দির, গাইড ওয়াল ও সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র ও বরিশাল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল নির্মাণ কাজের উদ্বোধন করেন। বানারীপাড়া সনাতনী ছাত্র ও যুব পরিষদের নেতৃবৃন্দরা কেন্দ্রীয় মহাশ্মশান ঘাটসহ বিভিন্ন কাজের সহায়তার জন্য পৌর মেয়রের হাতে নগদ অনুদান তুলে দিয়েছেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বন্দর বাজার পরিচালনা পরিষদের সভাপতি মজিবুর রহমান হাওলাদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ও পৌর কাউন্সিলর গৌতম সমদ্দার, সাধারণ সম্পাদক দেবাশীষ দাস, সাবেক ব্যাংক কর্মকর্তা পান্না লাল কর্মকার, সনাতনী ছাত্র ও যুব পরিষদের প্রতিষ্ঠাতা সুমম রায় সুমন প্রমুখ।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives

Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান