Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কেন্দ্রীয় নেতাদের সামনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ 
Wednesday January 25, 2023 , 4:27 pm
Print this E-mail this

গণতন্ত্র হত‌্যা দিব‌সে গণতন্ত্র পুনরুদ্ধা‌রে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে

বরিশালে কেন্দ্রীয় নেতাদের সামনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গণতন্ত্র হত‌্যা দিব‌সে গণতন্ত্র পুনরুদ্ধা‌রে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ব‌রিশা‌লে বিএন‌পির সমাবেশে ম‌ঞ্চের সাম‌নে দাঁড়া‌নো‌কে কেন্দ্র ক‌রে স্বেচ্ছা‌সেবক দল ও ছাত্রদ‌লের নেতাকর্মী‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সামনেই দুই গ্রুপের মধ্যে বেশ কিছুক্ষণ এ সংঘর্ষ চলার পর বিএন‌পির সি‌নিয়র নেতারা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। বুধবার (জানুয়ারি ২৫) দুপু‌রে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএন‌পির সমা‌বেশস্থ‌লে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ম‌ঞ্চের সাম‌নে দাঁড়া‌নো‌কে কেন্দ্র ক‌রে স্বেচ্ছা‌সেবক দল কর্মী তপু কাজীর সঙ্গে জেলা ছাত্রদ‌লের সহ-সভাপ‌তি সবুজ আক‌নের দ্বন্দ্ব হয়। এ নি‌য়ে কথা কাটাকা‌টির এক পর্যা‌য়ে দু’জ‌নের সমর্থক প্রথমে হাতাহা‌তি‌ পরে সংঘ‌র্ষে লিপ্ত হন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য গ‌য়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতা‌দের সাম‌নে। প‌রে বিএন‌পির সি‌নিয়র নেতারা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। সংঘ‌র্ষের বিষ‌য়ে ব‌রিশাল মহানগর বিএনপির সদস‌্য স‌চিব মীর জা‌হিদুল ক‌বির জা‌হিদ ব‌লেন, চেয়ারে বসাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ধাক্কাধা‌ক্কি হয়েছে। পরে তাদের শান্ত করা হয়েছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা