Current Bangladesh Time
শনিবার নভেম্বর ৭, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
Friday August 2, 2024 , 5:10 pm
Print this E-mail this

উভয় যানবাহন উদ্ধার করা হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

বরিশালে কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিকআপ ভ্যানে বাসার মালামাল নিয়ে যাওয়ার সময় বরিশালে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দু’জন। আহত হয়েছেন পিকআপের যাত্রী এক নারী। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন। নিহতরা হলেন-বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবিরাজ গ্রামের মৃত খালেক শরীফের ছেলে আলেক শরীফ (৪৫) এবং পিকআপ চালক মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপোড়া এলাকার আবু তালেবের ছেলে মো: মাহিন (২০)। দুর্ঘটনায় আহত আলেকের স্ত্রী আসমা বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার এসআই কামরুজ্জামান বলেন, আলেক শরীফ ও তার স্ত্রী ফরিদপুর থেকে পিকআপ ভ্যানে বাসার মালামাল নিয়ে বরিশালের বাকেরগঞ্জে যাচ্ছিলেন। পথে গৌরনদী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছুলে বরিশাল থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আলেক ও পিকআপ চালক। আহত হন এক আলেক শরীফের স্ত্রী। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, খবর পেয়ে পিকআপের ভেতর থেকে চালকসহ নিহত দু’জনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এছাড়া হাইড্রোলিক ইকুইপমেন্টের মাধ্যমে কেটে পিকআপে আটকে পড়া নারী যাত্রীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্টেশন অফিসার। এসআই কামরুজ্জামান বলেন, উভয় যানবাহন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনকে জরিমানা
Image
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আফরোজা নাসরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি
Image
বরিশালে ঐতিহাসিক সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি
Image
পিরোজপুরের কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
Image
খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন বরিশালের ইউএনও