Current Bangladesh Time
সোমবার নভেম্বর ৯, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার 
Wednesday May 29, 2024 , 5:07 pm
Print this E-mail this

পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি নাশকতার মামলা দায়ের

বরিশালে কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মুলাদী সরকারি কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। বুধবার (মে ২৯) দুপুর ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মুলাদী থানা-পুলিশ বোমাগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে। ওই ভবনটিতে হাতবোমা থাকার সন্দেহে গত রোববার (মে ২৬) সন্ধ্যা ৬টার দিকে মুলাদী থানা-পুলিশ পাহারায় রেখেছিল। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া হাতবোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ধারণা, উপজেলা নির্বাচন পরবর্তী নাশকতার লক্ষ্যে দুর্বৃত্তরা মুলাদী সরকারি কলেজের পরিত্যক্ত ভবনে হাতবোমা জড়ো করেছিল। কলেজের ভবনের হাতবোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করায় ওই এলাকার দোকান ও বাড়ি-ঘরে স্বস্তি ফিরেছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া বলেন, গত রোববার সন্ধ্যায় জনৈক ব্যক্তি মুলাদী সরকারি কলেজের পূর্বপাশের পরিত্যক্ত ভবনে তিন ব্যাগ হাতবোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে থানায় সংবাদ দেন। ওই দিন সন্ধ্যা ৬টার দিকে ওই ভবনটি পুলিশ পাহারায় রেখে ঢাকায় বোমা নিষ্ক্রিয় ইউনিটে সংবাদ দেওয়া হয়। বুধবার দুপুর ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের উপ-পরিদর্শক মো: গোলাম মর্তুজার নেতৃত্বে ৪ সদস্যের দল ঘটনাস্থলে পৌঁছে। তারা ৩টি ব্যাগ থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছেন। ওসি আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি নাশকতা মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত চলছে।




Archives

Image
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে নোটিশ, অশ্লীলতা বন্ধের নির্দেশনা
Image
‘শ্মশান দীপালি’ : পূর্বপুরুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এক অনন্য আয়োজন
Image
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদলের সাবেক সদস্যকে পিটিয়ে আহত
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনকে জরিমানা
Image
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আফরোজা নাসরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি