Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৯:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কর্মীদের শাসাতে জুতা হাতে তেড়ে গেলেন ছাত্রলীগ নেতা! 
Saturday December 3, 2022 , 12:41 am
Print this E-mail this

কর্মীদের সঙ্গে এমন আচরণ কতটা শোভনীয়, প্রশ্ন সাবেক ছাত্র নেতাদেরা

বরিশালে কর্মীদের শাসাতে জুতা হাতে তেড়ে গেলেন ছাত্রলীগ নেতা!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : উশৃঙ্খল কর্মীদের শাসন করার নামে বরিশাল জেলা ছাত্রলীগের এক নেতা জুতা হাতে তেড়ে যাওয়া এবং কর্মীদের পেটানোয় সমালোচনার সৃষ্টি হয়েছে। যার একটি ভিডিও এরইমধ্যে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, জুতা নিয়ে তেড়ে যাওয়া ও কর্মীদের ভিডিওর ওই ঘটনা শুক্রবার (ডিসেম্বর ২) বিকেলের। আর ওই বিকেলে পার্বত্য শান্তি চুক্তির রজতজয়ন্তী উপলক্ষে বরিশাল নগরীতে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মসূচি ছিল। যেখানে নিজের অনুসারী কর্মীদের নিয়ে খণ্ড র‌্যালি সহকারে অংশ নেন বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান। তবে র‌্যালিটি বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক হয়ে ফজলুল হক অ্যাভিনিউতে পৌঁছালে অপ্রীতিকর ওই ঘটনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, ফজলুল হক এভিনিউ এলাকা অতিক্রম করার সময় রাজীবের নেতৃত্বের খণ্ড র‌্যালিটির দ্বিতীয় সারিতে থাকা কর্মীদের দিকে জুতা হাতে নিয়ে ছুটে যান রাজীব খান। এরপর তার কর্মীদের মারধর করতে থাকেন তিনি। পরে আবার র‌্যালিটি নিয়ে নগর ভবনের দিকে চলে যান রাজীব। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজীবের র‌্যালিতে তার কিছু লোকজন বিশৃঙ্খলা করছিলেন। এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে তার বাম হাতে থাকা জুতা নিয়ে কর্মীদের দিকে দৌড়ে তেড়ে যান এবং জুতা হাতে রেখেই কর্মীদের পেটাতে থাকেন। যদিও এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান জানান, কর্মীদের শাসন করতেই এমন পরিস্থিতির সৃষ্টি।  তবে ঘটনাটি যেভাবে বলা হচ্ছে, আসলে সেরকম নয়, আর সিনিয়র নেতারা তাদেরও তো শাসন করেন। তবে একজন নেতার কর্মীদের সঙ্গে এমন আচরণ হওয়াটা কতটা শোভনীয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ছাত্র নেতারা। তাই এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন অনেকেই। উল্লেখ্য, পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষে বরিশাল নগর ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক