Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৪:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে এমপি পংকজ নাথ’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন 
Monday November 4, 2019 , 1:51 pm
Print this E-mail this

বরিশালে এমপি পংকজ নাথ’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মেহেন্দীগঞ্জ আসনের সংসদ সদস্য পংকজ নাথের বিরুদ্ধে নয়টি কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভুয়া ম্যানেজিং কমিটি গঠন এবং নিজ আত্মীয়সহ ১৮ জনকে সহকারী শিক্ষক পদে ডিও লেটারের মাধ্যমে নিয়োগের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগ এনে বরিশল নগরীর রয়েল রেস্তোরায় সোমবার সংবাদ সম্মেলন করেছেন কাজীরহাট থানা শাখা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শ্রী সঞ্জয় চন্দ্র। এই দুর্নীতির বিরুদ্ধে তিনি বরিশালের আদালতে মামলা করেছেন বলে জানান। নিয়োগ সম্পর্কিত তার অভিযোগগুলো হলো :

* (ক) নিয়োগকৃতদের মধ্যে এমপি পংকজ নাথের ভাইর বউ কল্যানী রানী দেবনাথ ঠিকানা গোপন করে গ্রাম,
পোস্ট উলানিয়া দেখিয়ে মেহেন্দিগঞ্জ যুব উন্নয়ন কর্তৃক ন্যশনাল সার্ভিসে ৩ (তিন) মাস ট্রেনিং এর মাধ্যমে
০১/০৪/২০১৫ইং তারিখ হইতে ২০১৭ সাল পর্যন্ত চাকরি করেছেন এবং বেতন ভাতা গ্রহন করেছেন। যাহার ক্রমিক নং- ৪১১, মেহেন্দিগঞ্জ শাখা, রুপালি ব্যাংক একাউন্ট নং-১৩৭৮।
* (খ) নিয়ােগ কৃতদের মধ্যে আরও আছেন যারা মেমেহেন্দিগঞ্জ যুব উন্নয়ন কর্তৃক ন্যশনাল সার্ভিসে ৩ (তিন) মাস
ট্রেনিং এর মাধ্যমে ০১/০৪/২০১৫ইং তারিখ হইতে ২০১৭ সাল পর্যন্ত চাকরির বেতন ভাতা ভােগ করেছে। (১)
আহসান হাবিব, ক্রমিক নং-২৭, রুপালি ব্যাংক একাউন্ট নং-১০২৭। (২) মােঃ শহিদুল ইসলাম, ক্রমিক নং-৬০৬, রুপালি ব্যাংক একাউন্ট নং-১৫৫৮। (৩) মােঃ মনিরুজ্জামান। (৪) ফাতেমাতুজ জোহরা।।
* (গ) নিয়ােগ কৃতদের মধ্যে ফাতেমাতুজ জোহরা ২০১০ সালে এসএসসি পাস করেছেন অথচ তাকে ২০০৯
সালের পূর্বে নিয়ােগ দেখানাে হয়েছে এবং তাহার নিয়ােগ অনুযায়ী বয়স দেখা যায় ১৫ বছর। আবার নিয়োেগ
কৃতদের মধ্যে নাসরিন তাহার বয়স নিয়ােগ অনুযায়ী দেখা যায় ১৬ বছর এবং আক্তার হােসেনের বয়স নিয়ােগ অনুযায়ী ৩৭ বছর ৫ মাস দেখা যায়।
* (ঘ) নিয়ােগ কমিটিতে প্রতিষ্ঠানের সভাপতি উত্তর রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল জলিল মিয়া,
চিলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল মন্নান হাওলাদার, দক্ষিন ঘােরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেলােয়ার হােসেন দেখানাে হয়েছে। তৎকালিন সময় তারা উক্ত প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন না।
* (ঙ) সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের কাছে আমার প্রশ্ন এবং আপনাদের মাধ্যমে আমি জানতে চাই ২টি প্রতিষ্ঠানে এক সাথে কিভাবে ডিউটি করলেন এবং ২টিই প্রতিষ্ঠানে একটি শিক্ষা সনদ কিভাবে জমা রাখলেন?
অবৈধ নিয়ােগ প্রাপ্ত যদি ২০০৯ সালের পূর্বে নিয়ােগ প্রাপ্ত হইত তাহলে তারা এই ৫ (পাঁচ) জন যুব উন্নয়নের ৩
(তিন) মাস ট্রেনিংয়ের মাধ্যমে চাকুরি করলেন আবার ২০১০ সালে এসএসসি পাস করে ২০০৯ সালে নিয়ােগ
কি করে হয়? আবার ১৮ বছরের আগে কি করে নিয়ােগ হয়? আবার ৩৭ বছর ৫ মাস অতিবাহিত হইলে কি করে নিয়ােগ হয়?
* (চ) এমপি পংকজ নাথের ছােট ভাইয়ের বউ কল্যানী রানী দেবনাথ সহ ১৮ জন অবৈধ নিয়ােগ প্রাপ্ত হইয়া
চাকুরি না করে সরকার ও জনগনের কোটি কোটি টাকা ভােগ করেছেন।

এছাড়াও পংকজ নাথের বিরুদ্ধে জুলুম-অত্যাচারসহ অবৈধ দখল বানিজ্যের বেশ কতগুলো অভিযোগ আনেন তিনি। এই আওয়ামী লীগ নেতা বলেন, সংসদ সদস্য পংকজ নাথের অন্যায়ের প্রতিবাদ করি, এটাই আমার অপরাধ।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা