Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ৭:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ 
Monday May 4, 2026 , 7:17 pm
Print this E-mail this

চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে অভিভাবক মহলে

বরিশালে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনা হয়েছে। এই ঘটনার পর থেকেই চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে অভিভাবক মহলে। নিখোঁজ দুই শিক্ষার্থী হলো-বরিশাল নগরীর এ আর এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনিয়া আক্তার এবং কালেক্টরেট স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সৌরভ দাস। এর মধ্যে সৌরভ ভাটিখানা এবং মুনিরা নগরীর সাগরদী এলাকার বাসিন্দা। দুই শিক্ষার্থী নিখোঁজের পর পরই তাদের অভিভাবকরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল এবং কাউনিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান এবং উদ্ধারে আপ্রাণ চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইন। জানা গেছে, ১ মে নগরীর সাগরদী এলাকা থেকে নিখোঁজ হয় এ আর এস স্কুলের শিক্ষার্থী মুনিয়া আক্তার। এর পরদিন ২ মে ভাটিখানা এলাকার নিজ বাসা থেকে বাহিরে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় সৌরভ। নিখোঁজ সৌরভ দাস শানের বাবা সজল দাস জানান, গত ২ মে রাত ৯টার দিকে তার ছেলে বাসা থেকে বের হয়ে ভাটিখানা মন্দিরের সামনে যায়। সেখান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় সে। পরবর্তীতে অনেক জায়গায় খোঁজ খবর নিয়েও তাদের সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। কিন্তু পুলিশ এখনো সৌরভের সন্ধান দিতে পারেনি। অন্যদিকে নগরীর ধানগবেষণা রোড এলাকার বাসিন্দা স্কুলছাত্রী মুনিয়ার মা জানান, গত শুক্রবার সকাল ১০টার দিকে প্রাইভেটের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় মুনিরা। স্থানীয় একটি স্কুল মাঠ থেকে সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। পরে স্কুল শিক্ষক মামুন এর বাসা থেকে ছাত্রীর স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানার লিখিত অভিযোগ করেছেন তিনি। কিন্তু নিখোঁজ মেয়ের সন্ধান পাননি পরিবার। এদিকে, পর পর দুই শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় পরিবারগুলোর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। একই সঙ্গে নগরবাসীর মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত শিক্ষার্থীদের সন্ধান ও ঘটনার রহস্য উদঘাটনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এদিকে, নিখোঁজ শিক্ষার্থী সৌরভের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড শেয়ার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। তার সন্ধান চেয়ে সবার কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ বিষয়ে সকলের সহযোগিতাও চান তিনি।




Archives

Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Image
অতঃপর বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন