Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা 
Tuesday February 26, 2019 , 7:48 pm
Print this E-mail this

বরিশালে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা


নিজস্ব প্রতিবেদক : দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বরিশাল জেলার ৯ উপজেলায় রিটার্নিং অফিসারদের দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা নির্বাচনের প্রার্থীরা। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মনোনয়নরপত্র জমা দানের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। বরিশালের ৪টি উপজেলায় জেলার সিনিয়র নির্বাচন অফিসারকে রিটার্নিং অফিসার আর সদরসহ ৫টি উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসকে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে। বরিশাল জেলা প্রসাশকের কার্যালয়ে সদর উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়নপত্র বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইকবাল আখতারের নিকট জমা দেন। মঙ্গলবার এখানে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ সহ দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে এই উপজেলায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বরিশাল সরকারী বিত্রম কলেজের ছাত্রলীগের (সাবেক ভিপি) আনোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দেন। বরিশালে কেবল মেহেন্দিগঞ্জ উপজেলা ব্যতীত অন্য ৯ উপজেলায় আজ (২৬ ফেব্রুয়ারি) প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এখানে ২৮ ফেব্রুয়ারী বাছাই, ৬ মার্চ প্রত্যাহার আর ৭ মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হবে, আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪ মার্চ।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা