Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৫:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক 
Sunday September 17, 2023 , 3:09 pm
Print this E-mail this

অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

বরিশালে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল কোতোয়ালী মডেল থানার অভিযানে মো: বাবুল মৃধা (৪২) ও সজল ঘরামী (৩২) নামে ২ মাদক ব্যবসায়ীকে ১০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। শনিবার (সেপ্টেম্বর ১৬) রাত ১১টার দিকে নগরীর ফলপট্টি থেকে তাদেরকে আটক করা হয়। আটক মো: বাবুল মৃধা বাউফলের রাজাপুরের মৃত হানিফ মৃধার ছেলে ও অপরজন সজল ঘরামী বাকেরগঞ্জের ভাসশালার কার্তিক চন্দ্র ঘরামির ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে ফলপট্টি বিসমিল্লাহ আবাসিক হোটেলের পঞ্চম তলার ৫০৭ নং কক্ষে অভিযান পরিচালনা করে। এসময় মো: বাবুল মৃধা ও সজল ঘরামীকে ১০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ