Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আটক চোরকে গাছের সাথে বেঁধে গণধোলাই 
Friday January 9, 2026 , 7:41 pm
Print this E-mail this

গ্রামবাসীর হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ

বরিশালে আটক চোরকে গাছের সাথে বেঁধে গণধোলাই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাতের আঁধারে চুরি করতে এসে গ্রামবাসীর হাতে আটক হয়েছে নাজমুল সরদার (২৪) নামের এক চোর। পরবর্তীতে উত্তেজিত জনতা আটক চোরকে গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়েছে। খবরপেয়ে গ্রামবাসীর হাত থেকে ওই চোরকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের। শুক্রবার (জানুয়ারি ৯) সকালে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে বেজগাতি গ্রামের মৃত মোহাম্মদ ঘরামী ছেলে ওয়ার্কশপ মিস্ত্রী মাহবুব ঘরামীর বসতঘরে চুরি করতে প্রবেশ করে হাতেনাতে ধরা পরে একই গ্রামের নুর মোহাম্মাদ সরদারের ছেলে নাজমুল সরদার। এসময় ওই গৃহের লোকজনের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আটক চোরকে গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়েছে। স্থানীয়রা আরও জানান, রাতেই আটককৃত নাজমুলের পরিবারকে খবর দেওয়া হয়েছিলো। কিন্তু সে (নাজমুল) নেশাগ্রস্থ হওয়ায় তার পরিবারের কোন সদস্যরাই ঘটনাস্থলে আসেনি। এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, আটককৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ