Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৪:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আওয়ামী লীগ কর্মীর চোখ তোলার চেষ্টা, রগ কাটার অভিযোগ 
Saturday January 6, 2024 , 5:37 pm
Print this E-mail this

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি, পুলিশ অভিযুক্ত দু’জনকে আটক করেছে

বরিশালে আওয়ামী লীগ কর্মীর চোখ তোলার চেষ্টা, রগ কাটার অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগের এক কর্মীর হাতের রগ কর্তন এবং আরেকজনের চোখ উৎপাটনের চেষ্টার অভিযোগ উঠেছে। চলমান সংসদ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ না করায় গত শুক্রবার রাত ৯টার দিকে ওই উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের শাওরা বাজার এলাকায় তারা হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দু’জনকে আটক করেছে। আহতরা হলেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী ইউসুফ মিয়া (৩০) ও সাহাবুদ্দিন (৩৪)। আহতরা জানান, তারা স্থানীয়ভাবে নৌকার কর্মী। নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের অনুসারীরা তাদের স্বতন্ত্র প্রার্থীর (পংকজ নাথ) পক্ষে কাজ করার চন্য চাপ সৃষ্টি করে। তারা ঈগলের পক্ষে কাজ না করায় ক্ষুব্ধ হয় পংকজ সমর্থকরা। এর জের ধরে গত শুক্রবার রাত ৯ টার দিকে শাওরা বাজার এলাকায় তাদের (ইউসুফ ও সাহাবুদ্দিন) উপর হামলা চালায় পংকজ অনুসারীরা। তারা ইউসুফের চোখ উৎপাটনের চেষ্টা করে এবং সাহাবুদ্দিনের দুই হাতের রগ কর্তন করে বলে অভিযোগ তাদের। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দু’জনের উপর হামলার অভিযোগ স্বীকার করে হিজলা থানার ওসি যুবায়ের আহমেদ বলেন, এই ঘটনায় ৪ জনের নামে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন