Current Bangladesh Time
রবিবার জুন ২৮, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অস্ত্রসহ আওয়ামী লীগের নেতা আটক 
Thursday January 8, 2026 , 4:11 pm
Print this E-mail this

তার কাছ থেকে পাইপগান, কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার

বরিশালে অস্ত্রসহ আওয়ামী লীগের নেতা আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে পাইপগান, কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযানে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তারেক উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

২০১১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তারিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান, ৮টি কার্তুজ, দুটি ছেনি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।ওসি মজিবর জানান, এ বিষয়ে বানারীপাড়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।




Archives

Image
পাল্টাপাল্টি গুরুতর অভিযোগ : বাংলাভিশনের বরিশাল ব্যুরোর দুজনকে অব্যাহতি
Image
বিলকিস জাহান শিরীনের উপস্থিতিতে বরিশাল হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির প্রথম সভা
Image
বরিশাল কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বরগুনার সেই মিন্নি
Image
বরিশাল কীর্তনখোলা নদীতে নৌ তরি ‘কুইন অফ উলানিয়া’ উদ্বোধন
Image
বরিশালে কলেজছাত্রীর ওপর কিশোরী গ্যাংয়ের হামলা