Current Bangladesh Time
সোমবার নভেম্বর ৯, ২০২৬ ৩:৪৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের মেঘনায় অভিযান, জাল সহ ট্রলার জব্দ 
Wednesday April 17, 2024 , 7:10 pm
Print this E-mail this

জব্দকৃত ১০ লাখ টাকা মূল্যের অবৈধ পাই জাল পুড়িয়ে বিনষ্ট

বরিশালের মেঘনায় অভিযান, জাল সহ ট্রলার জব্দ


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে জাটকা ইলিশ নিধনের প্রধান শত্রু হিসেবে পরিচিত পাই জাল সহ দুইটি ট্রলার জব্দ করা হয়েছে। মঙ্গলবার দিনভর হিজলা ও মেহেন্দীগঞ্জ মৎস্য অধিদপ্তর এবং নৌ-পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দকৃত ১০ লাখ টাকা মূল্যের অবৈধ পাই জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।পাশাপাশি জব্দকৃত ট্রলার নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, নদীতে পাই জালের ব্যবহার জাটকা নিধনের প্রধান হাতিয়ার হয়ে উঠছে। তাই ইলিশ সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। অভিযানে মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামাল হোসেন ও হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: তরিকুল ইসলাম অংশগ্রহণ করেন।




Archives

Image
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে নোটিশ, অশ্লীলতা বন্ধের নির্দেশনা
Image
‘শ্মশান দীপালি’ : পূর্বপুরুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এক অনন্য আয়োজন
Image
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদলের সাবেক সদস্যকে পিটিয়ে আহত
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনকে জরিমানা
Image
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আফরোজা নাসরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি