Current Bangladesh Time
বৃহস্পতিবার জুন ১৮, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বাজার রোডে আগুনে পুড়লো ৫ হাজার মুরগি! 
Saturday June 30, 2018 , 10:53 am
Print this E-mail this

শিকারপুর পোল্ট্রি নামে একটি মুরগির দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

বরিশালের বাজার রোডে আগুনে পুড়লো ৫ হাজার মুরগি!


নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাজার রোড এলাকায় শিকারপুর পোল্ট্রি নামে একটি মুরগির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দোকানে ও গোডাউনে থাকা প্রায় ৫ হাজার মুরগি পুড়ে গেছে। শুক্রবার (২৯ জুন) ভোরে সর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। দোকানের মালিক শেখ মো. ইউসুফ দাবি করেন- বৃহস্পতিবার (২৮ জুন) তিন ট্রাক ভর্তি মুরগি কিনে দোকানে ও দোকানের পেছনে গোডাউনে রাখা হয়। রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১২ লাখ টাকার মুরগি পুড়ে গেছে। বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস জানান, শহরের বাজার রোড এলাকায় একটি মুরগির দোকানে সর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কতো গুলো মুরগি পুড়েছে তার হিসেব সঠিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে রিপোর্টে উল্লেখ করা হয়।




Archives

Image
বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
Image
প্রেসক্লাব থেকে তুলে নিয়ে সাংবাদিককে মারধর, গ্রেফতার ২
Image
দক্ষিণাঞ্চলের শিল্পায়নে নতুন দিগন্ত : বরিশালে হচ্ছে ইপিজেড
Image
বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১০ জেলায় রেল যোগাযোগের আওতায় আসছে
Image
মশক নিধনে মাঠে বরিশাল সিটি কর্পোরেশন