Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের দৃষ্টি প্রতিবন্ধী বাবুলের সফলতায় সম্মাননা প্রদান 
Monday December 4, 2017 , 9:37 pm
Print this E-mail this

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

বরিশালের দৃষ্টি প্রতিবন্ধী বাবুলের সফলতায় সম্মাননা প্রদান


প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। প্রতিবন্ধীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হলে তারাও দেশের সকল উন্নয়নে অংশিদার হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। জেলার আগৈলঝাড়া উপজেলার দৃষ্টি প্রতিবন্ধী বদিউল আলম বাবুল তার অনন্য উদাহরণ। ৩ ডিসেম্বর ২৬তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনারম্বর অনুষ্ঠানে আগৈলঝাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) এর নির্বাহী পরিচালক ও জাতীয় প্রতিবন্ধীদের সংগঠন ন্যাডপো’র মহাসচিব বদিউল আলম বাবুলকে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা হিসেবে মনোনীত করে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ গঠনের অঙ্গিকার নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন এমপি। দৃষ্টি প্রতিবন্ধী বাবুল আগৈলঝাড়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদের কোষাধ্যক্ষ, বারপাইকা আল মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দ্বায়িত্ব পালনসহ বিভিন্ন সমাজ সেবামুলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

  • শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক