Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ৬:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের দুই যুবদল নেতা পেলেন তারেক রহমানের ঈদ উপহার 
Wednesday March 26, 2025 , 5:11 pm
Print this E-mail this

সারাদেশে অসংখ্য যুবদল নেতারা নির্যাতন-নিপীড়ন ও মামলা-হামলার শিকার

বরিশালের দুই যুবদল নেতা পেলেন তারেক রহমানের ঈদ উপহার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার দুই যুবদল নেতা। তারা হলেন-গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু ও যুবদল নেতা জাকির হোসেন খলিফা। জাকির হোসেন বাচ্চু জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সারাদেশে অসংখ্য যুবদল নেতারা নির্যাতন-নিপীড়ন ও মামলা-হামলার শিকার হয়। যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয়ভাবে তালিকাভুক্ত করে রাখেন। সেই তালিকা যাচাই-বাছাইয়ের পর আমার (জাকির হোসেন বাচ্চু) ও মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খলিফার জন্য জেলা যুবদলের মাধ্যমে ঈদ উপহার পাঠিয়ে দেন। মঙ্গলবার (মার্চ ২৫) বিকেলে জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টুসহ অন্যান্য যুবদল নেতারা তারেক রহমানের পাঠানো ঈদ উপহার আমাদের হাতে প্রদান করেন।




Archives

Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান