Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের গৌরনদীতে ভেজাল বিরোধী মানববন্ধন, ৬টি দোকান মালিককে ১৩ হাজার টাকা জরিমানা 
Sunday May 26, 2019 , 2:06 pm
Print this E-mail this

বরিশালের গৌরনদীতে ভেজাল বিরোধী মানববন্ধন, ৬টি দোকান মালিককে ১৩ হাজার টাকা জরিমানা


শামীম আহমেদ : “ভেজাল মুক্ত খাবার চাই, সুস্থভাবে বাঁচতে চাই”-এই শ্লোগান নিয়ে বরিশালের গৌরনদীতে ভেজাল মুক্ত খাবারের দাবীতে মানববন্ধন করার পরপরই ভেজাল বিরোধী অভিযান চালানো হয়েছে। শনিবার সকাল দশটায় গৌরনদী বাসষ্ট্যান্ডে স্বেচ্ছাসেবী সংস্থা সিসিডিবি ও এইড’র যৌথ আয়োজনে ভেজাল বিরোধী বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন করে সচেতন নাগরিকরা। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীণ সময়ে এইড’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে বক্তব্য রাখেন-গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সিসিডিবি’র এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডি, সাংবাদিক মনিষ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্যরা। মানববন্ধন শেষে গৌরনদী বাসষ্ট্যান্ডের বিভিন্ন খাবার হোটেল, মিষ্টি ও অন্যান্য দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট খালেদা নাছরিন। এসময় দোকানগুলোতে নোংরা পরিবেশ ও পচা-বাসী খাবার রাখার দায়ে ছয়টি দোকান মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী