Current Bangladesh Time
শনিবার আগস্ট ৮, ২০২৬ ৬:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের কীর্তনখোলায় ট্রলারে ছাত্রদলের মিছিল 
Friday November 3, 2023 , 3:06 pm
Print this E-mail this

নদীপথে সব কিছুই স্বাভাবিক, বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে

বরিশালের কীর্তনখোলায় ট্রলারে ছাত্রদলের মিছিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : টানা তিন দিন অবরোধের শেষ দিনে বরিশালের কীর্তনখোলা নদীতে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (নভেম্বর ২) বিকালে নগরীর ৯, ১০, ১১ ও ২৫ নং ওয়ার্ড সংলগ্ন কীর্তনখোলা নদী ও নদীবন্দরে এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা। বরিশাল মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তাসনিম জানান, বিকালে কীর্তনখোলা নদীতে অবরোধ কর্মসূচি সফল করতে কয়েকটি ট্রলারে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল করেন নেতাকর্মীরা। অবরোধ সফল করতে রাজপথের পাশাপাশি নৌপথেও আছেন তারা। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মো: আনোয়ার হোসেন বলেন, নদীতে বিএনপির নেতাকর্মীদের অবরোধ ও মিছিলের বিষয়টি আমার জানা নেই। নদীপথে সব কিছুই স্বাভাবিক রয়েছে। বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।




Archives

Image
হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : রণধীর জয়সওয়াল
Image
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
Image
বরিশাল রুপাতলীতে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম’র শুভ উদ্বোধন
Image
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
Image
বরিশালে বাল্কহেডের ধাক্কায় সেতু ধস, চলাচল বন্ধ