Current Bangladesh Time
বুধবার জুন ১০, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের কীর্তনখোলায় তেলের ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু 
Tuesday February 18, 2025 , 9:49 pm
Print this E-mail this

ট্রলারটি জ্বালানি তেলভর্তি ড্রাম নিয়ে কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশে যাচ্ছিল

বরিশালের কীর্তনখোলায় তেলের ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে সম্পদ আলী (২৮) ও রুবেল (২২) মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে সম্পদ ও সোমবার সকালে রুবেল মারা যান। বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে সম্পদ আলী (২৮) ও রুবেল (২২) মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে সম্পদ ও সোমবার সকালে রুবেল মারা যান। অগ্নিদগ্ধ দু’জন মানিক (৩০) ও মান্না (২৫) একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে তাদের এ হাসপাতালে প্রেরণ করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল কর্তৃপক্ষ। প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: শাওন বিন রহমান বলেন, মারা যাওয়া রুবেলের শরীরের ৬৫ শতাংশ ও সম্পদ আলীর শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছিলেন। আহতাবস্থায় চিকিৎসাধীন মানিকের শরীরের ৬০ শতাংশ ও মান্নার শরীরের ৬৬ শতাংশ পুড়েছে। হতাহত সবারই শ্বাসনালী পুড়ে গেছে। প্রসঙ্গত বুধবার সন্ধ্যায় বরিশাল নগরীর ত্রিশগোডাউন সংলগ্ন কীর্তনখোলা নদীতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ট্রলারটি জ্বালানি তেলভর্তি ড্রাম নিয়ে কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশে যাচ্ছিল।




Archives

Image
বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার
Image
নোয়াখালীতে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা, অস্ত্র জব্দ
Image
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষ, নারী নিহত
Image
বরিশালে ইজিবাইকের লাইসেন্স নবায়ন শুরু
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল আটক