Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের আলম শিকদার ও তার জীবন জয়ের জাদু 
Monday November 15, 2021 , 4:25 pm
Print this E-mail this

জীবনে সৎ থাকলে, মন স্থির করে ব্যবসা করলে সবাই সফল হবেন-আলম শিকদার

বরিশালের আলম শিকদার ও তার জীবন জয়ের জাদু


বা থেকে : সুব্রত বিশ্বাস ও আলম শিকদার

বরিশালের আলম শিকদার, আমাদের আলম ভাই জানালেন তার জীবন জয়ের জাদু। সালটা ১৯৮১, বরিশাল বাকেরগঞ্জের চরাদি গ্রামের আলম শিকদার তখন পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থী। কৃষক বাবা ইসমাইল হোসেনের আয়ে তাদর পরিবার চলে না বললেই চলে। বাধ্য হয়েই আলম শিকদারকে তখন পড়াশোনা ছেড়ে দিতে হয়। বরিশালে লঞ্চের খালাসির কাজ দিয়ে তার কর্মজীবন শুরু হলেও এ কাজ তিনি বেশি দিন করতে পারেননি। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে কত পাগল আর কুকুরের পাশে ঘুমিয়েছেন, না খেয়ে থেকেছেন। আবার ফিরে আসেন বরিশালে। এক সময় আইসক্রিম বিক্রিও করেন তিনি। পরে বরিশালের সংবাদপত্র এজেন্ট এম রহমান নিউজ এজেন্সির মালিক মকলেছুর রহমান আলম তাঁকে কাজ দেন পত্রিকা বিক্রির। শুরু হয় তার হকারজীবন। প্রতিদিন আয় হতো ১০ থেকে ১২ টাকা। দুপুরে খেতেন একটি পাউরুটি ও একটি কলা। এ টাকা থেকেই কিছু সঞ্চয় করেন। ১৯৮৪ সালে হকারি ছেড়ে শুরু করেন পুরোনো ম্যাগাজিন বিক্রি। ১৯৮৫ সালে দুটি সাপ্তাহিক কাগজের এজেন্সি নেন এই আলম শিকদার।

একে একে সব জাতীয় দৈনিক পত্রিকার এজেন্সি নিয়ে নেন, নিয়ে নেন আলম বুক স্টল নামে বর্তমানে লঞ্চঘাটের দোকানটি। হয়ে যান সংবাদপত্রের এজেন্সির মালিক। যেখানে বসে তিনি প্রতিদিন নিজ হাতে এখনো বিতরণ করছেন পত্রিকা। আলম শিকদারের বাবা মারা গেছেন। তার দুই বোনের বিয়েও পর্যন্ত তিনি  দিয়েছেন। বরিশালে দুটি বাড়িও আছে তার। ঢাকায় কিনেছেন ফ্ল্যাট। গাড়িও কিনেছেন। স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে ভালোই আছেন আলম শিকদার মানে আমাদের আলম ভাই। তবে আলম শিকদার ভুলে যাননি তার অতীতকে। তিনি মনে করেন, জীবনে সৎ থাকলে, মন স্থির করে ব্যবসা করলে সবাই সফল হবেন নিঃসন্দেহে।

লেখক : সুব্রত বিশ্বাস, সম্পাদক ও প্রকাশক : বরিশাল মুক্তখবর




Archives

Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Image
অতঃপর বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন