Current Bangladesh Time
রবিবার এপ্রিল ১২, ২০২৬ ৯:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি, এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা 
Tuesday April 7, 2026 , 6:31 pm
Print this E-mail this

আত্মহত্যার প্ররোচণার অপরাধে অভিযুক্তদের আসামি করে থানায় মামলার প্রস্তুতি

বরগুনায় ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি, এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার আমতলীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জোড় করে ছবি তুলে ভাইরাল করার হুমকি দেওয়ায় শারমিন আক্তার (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার সদর ইউনিয়নের সেকান্দার খালি গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী, শারমিন আক্তারকে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের সাইদুল হাওলাদারের ছেলে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এ পড়ুয়া আরাফাত প্রেমের প্রস্তাব দেয়। পাশাপাশি আরাফাতের বন্ধু আমতলী উপজেলার সদর ইউনিয়নের সেকান্দারখালি গ্রামের শফি হাওলাদারের ছেলে আমতলী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র জিসান ও শারমিন এর ছোট বোন সামিয়াকে প্রেমের প্রস্তাব দিলে সামিয়া প্রত্যাক্ষান করে। এতে ক্ষিপ্ত হয়ে আরাফাত এবং জিসান জোরপূর্বক শারমিনকে একটি অটো রিক্সায় উঠিয়ে ছবি তুলে এবং এই বলে শাসিয়ে দেয় আমাদের দুই বন্ধুর সাথে তোরা দুই বোন প্রেম না করলে তোদের ছবি ভাইরাল করে দেবো এবং জিসান শারমিনের বাড়ি এসে এই বলে হুমকি দিয়ে যায়। আরাফাতের সাথে শারমিনের বিবাহ না দিলে তোদেরকে খুন করে ফেলব বলে শাসিয়ে যায় জিসান। শারমিন তার ছবি ভাইরালের হুমকি ও লজ্জার কারনে আত্মহত্যার পথ বেছে নেয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঘরের পেছনে বাথরুমের ভিতরে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। স্বজনরা উদ্ধার করে তাঁকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। আত্মহত্যার প্ররোচণার অপরাধে অভিযুক্তদের আসামি করে আমতলী থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শারমিনের বাবা আব্দুস সালাম হাওলাদার। শারমিনের মা মুন্নি বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মাইয়াডা ওদের জন্য আত্মহত্যা করেছে, আমি এর বিচার চাই।




Archives
Image
নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি
Image
বিটিভির জনপ্রিয় জাদু বিষয়ক অনুষ্ঠান ‘ম্যাজিক শো’
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন
Image
বরিশালের চরকাউয়ায় স্বনির্ভর খাল পরিদর্শনে সিটি প্রশাসক
Image
বরিশালে অটোরিকশাচাপায় স্কুলছাত্রীর মৃত্যু, সড়ক অবরোধ