Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”-শ্লোগানে পিরোজপুরের কাউখালীতে জাতীয় সমবায় দিবস পালন 
Saturday November 5, 2022 , 5:41 pm
Print this E-mail this

সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখা

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”-শ্লোগানে পিরোজপুরের কাউখালীতে জাতীয় সমবায় দিবস পালন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”-শ্লোগানে পিরোজপুরের কাউখালীতে শনিবার (নভেম্বর ৫) সকাল ১১টায় ৫১ তম জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে দিবসটি পালনে ওই দিন সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা প্রশাসন ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হন। উক্ত সমবায় দিবস ও “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শীর্ষক প্রতিপাদ্যের উপর গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন-উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদী শাহীন রেবেকা চৈতি, উপজেলা সমবায় অফিসার হাসান রকি, সমবায় নেতা বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন তালুকদার, মোঃ জসিম উদ্দিন প্রমুখ। এসময় উপজেলার সমবায়ী নারী-পুরুষ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন