Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রেমে ব্যর্থ হয়ে পিরোজপুরে এক যুবকের আত্মহত্যা! 
Monday June 22, 2020 , 7:46 am
Print this E-mail this

আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ

প্রেমে ব্যর্থ হয়ে পিরোজপুরে এক যুবকের আত্মহত্যা!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের ইন্দুরকানীতে প্রেমে ব্যার্থ হয়ে গলায় ফাঁস দিয়ে ইমন হাওলাদার (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার গাবছিয়ায় গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ইউনুস আলী হাওলাদারের বাড়ির খাবার ঘর থেকে ইমনের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার গাবগাছিয়া গ্রামের ইউনুছ ঘড়ামির নাতি এবং পিরোজপুর সদর উপজেলার নামাজপুর গ্রামের রফিকুল ইসলামের মেঝ ছেলে। স্থানীয়দের সাথে আলাপ কালে জানা যায়, ইমন বেশ কিছিুদিন ধরে নানা বাড়িতে অবস্থান করছে। এখানে থাকার সুবাদে পার্শ্ববর্তী এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে তার নানি জানান। কিন্তু নানা বাড়ির কেউ ঐ প্রেমের সম্পর্কে রাজি ছিলেন না। তবে মারা যাওয়ার আগে নিজ হাতে একটি চিরকুট লিখে যায় ইমন। যাতে লেখা ছিল ‘আমি মারা গেলে কেউ কোন দায়ী না। আমি যাকে ভালোবাসি তাকে আমি পাই নাই। আমার জীবনের কোন দাম নাই। সবার কাছে আমি ক্ষমা চাইলাম’। প্রেমে ব্যর্থ হয়ে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে এমনটায় ধারণা স্থানীয়দের। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইমন। দুই ভাই ও তিন বোনের মধ্যে ইমন মেঝ। ইমন খুলনার একটি চাইনিজ রেস্টুরেন্টে কাজ করতেন। এর আগে ২০১৮ সালের এপ্রিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমনের নবম শ্রেনীতে পড়ুয়া বোন রিবি আক্তার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়। এ ব্যাপারে ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ হাবিবুর রহমান জানান, ইমন নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা