Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন ২১ জুন, চীনে ৯ জুলাই 
Tuesday June 4, 2024 , 1:17 pm
Print this E-mail this

চীন এখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন অংশীদার

প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন ২১ জুন, চীনে ৯ জুলাই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের প্রভাবশালী দুই দেশ ভারত ও চীন সফরে যাচ্ছেন। আগামী ২১ ও ২২ জুন তিনি সরকারি সফর হিসেবে নয়াদিল্লি যাবেন। আর আগামী ৯ থেকে ১২ জুলাই বেইজিং সফর করবেন তিনি।আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিবার সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণত প্রতিবেশী দেশ ভারতেই প্রথম দ্বিপক্ষীয় সফর করে থাকেন। ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বের কারণেই সাধারণত সেদেশেই প্রথম দ্বিপক্ষীয় সফরে গিয়ে থাকেন প্রধানমন্ত্রী। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। আগামী ২১ ও ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী জুলাই মাসে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। সে অনুযায়ী আগামী ৯ থেকে ১২ জুলাই বেইজিং সফর করবেন প্রধানমন্ত্রী। চীন এখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন অংশীদার। সে কারণে প্রধানমন্ত্রীর জন্য চীন সফরও গুরুত্বপূর্ণ। গত ৩ জুন বেইজিংয়ে বাংলাদেশ-চীনের রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর চীন সফর চূড়ান্ত করা হয়।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে