Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ৯:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে বিভাগীয় প্রশাসনের প্রস্তুতি সভা 
Thursday July 9, 2026 , 3:17 pm
Print this E-mail this

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে সুন্দর করতে সকলের প্রতি বিভাগীয় কমিশনার’র আহবান

প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে বিভাগীয় প্রশাসনের প্রস্তুতি সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামী ১৩ জুলাই বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বরিশাল বিভাগীয় প্রশাসনসহ দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার (জুলাই ৯) সকাল ১০ টায় প্রস্তুতি সভা করেছে বিভাগীয় ও জেলা প্রশাসন। সভায় বরিশালের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বরিশাল সিটি কর্পোরেশন, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ প্রশাসন সহ আইনশৃংখলা বাহীনির ঊর্ধতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বরিশালের বিভাগীয় কমিশনার জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুলাই সকালে ঢাকা থেকে বরিশালের উদ্যেশে রওনা হবেন। তিনি গৌরনদী ও বরিশাল সদরে বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন। তার আগমনকে ঘিরে শত ভাগ প্রস্তুতি নেয়া হয়েছে। এসময় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে সুন্দর করতে সকলের প্রতি আহবান জানান বিভাগীয় কমিশনার। সভা থেকে জানা গেছে, ১৩ জুলাই সকাল সাড়ে ৬ টায় নিজ বাসা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল সাড়ে ১০ টায় তিনি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপন কর্মসূচীতে যোগ দেবেন। সকাল সাড়ে ১১ টায় তিনি বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন বৃক্ষরোপন কর্মসূচীতে যোগ দেবেন। পরে তিনি জেলা শিল্পকলা এতাডেমী মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগদান করবেন।




Archives

Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন
Image
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি
Image
বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক
Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬